শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি, সেরা গুণীজন রফিকুল ইসলাম মন্ডল

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি, সেরা গুণীজন সংবর্ধনা পেলেন আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল

শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সেরা গুণীজন হিসেবে সংবর্ধনা পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল।গত রোববার (৩১ মে ২০২৬) সকাল ১০টায় মুহাম্মাদ খান ফাউন্ডেশন ও মোহাম্মদ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেধা মূল্যায়ন প্রতিযোগিতা ও উপজেলার সেরা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিডি নীয়ালা নিউজের চেয়ারম্যান হিসেবে শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার মো. মিজানুর রহমান, মুহাম্মাদ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজমির খান বুলেট, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহে নেওয়াজ শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল শিক্ষা ও সমাজকল্যাণে যে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর এই সম্মাননা সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।সম্মাননা গ্রহণের পর আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি, সেরা গুণীজন রফিকুল ইসলাম মন্ডল

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com