ঢাকা, ০৪ জুন ২০২৬ঃ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি Stefan Liller।বৃহস্পতিবার (০৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।অন্যদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা জোরদার করে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








