চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন ও দর্শনা পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা এবং মাদক সেবনের অপরাধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” অনুযায়ী জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাকিব হোসেন (২৬), পিতা- আরজিবুল হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা আলম সরদার (৬৯), পিতা- কিতাব আলী সরদারকে একই আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাক








