জুয়েল রানাকে তারেক রহমান: ৭.৫% কর আরোপ হবে না

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫% কর আরোপ হচ্ছে না: জুয়েল রানাকে আশ্বস্ত করলেন তারেক রহমান :

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা এ তথ্য জানিয়েছেন।জুয়েল রানার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর-সংক্রান্ত উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। এ সময় তারেক রহমান তাকে আশ্বস্ত করে বলেন, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না।জুয়েল রানা বলেন, এ খাতে কর্মরত তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের স্বার্থ বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি এ ঘোষণাকে দেশের ডিজিটাল অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা হিসেবে উল্লেখ করেন।উল্লেখ্য, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং তরুণদের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হচ্ছে। কর আরোপের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এ বিষয়ে আশ্বাসের খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জুয়েল রানাকে তারেক রহমান: ৭.৫% কর আরোপ হবে না

02 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com