দেশ এগিয়ে নিতে এই সময় প্রয়োজন ঐক্য ও সম্মিলিত উদ্যোগ I

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘দেশ এগিয়ে নিতে এই সময়ে প্রয়োজন ঐক্য ও সম্মিলিতভাবে দেশ গড়ার উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণমাধ্যমকর্মীদের কাছে এই স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন বলেও জানান তিনি।মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে চাই। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। এ দিকে শিশু রামিসাকে ধর্ষণের পরে গলা কেটে হত্যার ঘটনায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের সন্তানের মত করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তার আগমনকে ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।’ তিনি আরও বলেন, ‘সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসরে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করলো, ঠিক তখনি সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করতো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে।’ ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছুর উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে। প্রেসক্লাবের আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেন। অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দেশ এগিয়ে নিতে এই সময় প্রয়োজন ঐক্য ও সম্মিলিত উদ্যোগ I

26 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com