ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী শিমুল হোসেনের অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির (২৫) মৃত্যু হয়েছে। ২৪শে মে রবিবার সকালে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত শিমুল একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভাবের সংসারে প্রায়ই নানা কারনে স্ত্রী বুলবুলিকে নির্যাতন করতো তার স্বামী। শনিবার (২৩ মে) রাত ১টার দিকে স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্ত্রীর চিৎকারে শুনে স্থানীয় প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। রবিবার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com