মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার৮ মে দিনান্ত ক্লাব, মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্ট (বালক/বালিকা) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান। নতুন কুঁড়ি স্পোর্টস দেশব্যাপী ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে বলে তিনি উল্লেখ করেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 152









