হিজলায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দূর্গাপুর লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাঞ্চন বেপারীর হাট থেকে দুর্গাপুর এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর পর্যন্ত নদী ভাঙ্গনলিত এলাকা রাক্ষুসে মেঘনার করাল গ্রাসে,প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন  আহ্বায়ক আলতাব হোসেন খোকন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদারও সদস্য সচিব কামাল হোসেন সরদার, সদস্য আলতাফ হোসেন সরদার, রুমা বেগম, লোকমান হোসেন, কবির শেখ,সাজাহান স্বপন সহ অনেকে।মানববন্ধন কর্মসূচিতে বক্তবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে নদী ভাঙ্গন রোদে নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দামি জানান। তাঁরা বলেন বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চলে রক্ষা করা কঠিন হয়ে পড়বে, নদীর তীরে থানারঘাট  দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্থায়ী নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হিজলায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

08 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com