বারহাট্টায় থানায় ইয়াবা সহ আটক এক

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।গত ৭ মে উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করা হয়।আটক হওয়া মাদক কারবারি মোঃ গণি মিয়া(৩৫) একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।বারহাট্টা থানা ও ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ডিউটি অফিসার সঙ্গীয় ফোর্স সহ পুলিশের বিশেষ অভিযান মাদক উদ্বার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফকিরের বাজারের চল্লিশ কাহনিয়ার রনি ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।তখন থাকে আটক করে এলাকাবাসীর সামনে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্বার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বারহাট্টায় থানায় ইয়াবা সহ আটক এক

08 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com