মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সদন বাস্তবায়নের দাবীতে মাগুরায় গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মে সকাল ১০টায় মাগুরা শহরস্থ ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্র শিবির প্রথম জেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম , শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আফসার আলী,মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারী বাবু উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ আরো অনেকে।সমাবেশ শেষে গণমিছিলটি নোমানী ময়দান থেকে গণ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে জুলাই সনদ বাস্তবায়নের দাবীটি খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে সরকারের প্রতি জোরালো দাবী পেশ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

02 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com