জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস ছালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মিলন হোসেন এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম শেখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।উল্লেখ্য, আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

09 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com