সাতক্ষীরা সদরে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাভুক্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আব্দুল্লাহিল আরিফ নিশাত, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান, এএসআই (নিঃ) সুমন সরকারসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আলীপুর ঢালীপাড়া গ্রামের মোঃ আব্দুর সবুর খাঁনের ছেলে মোঃ ইমরান (৩১), মাহামুদপুর গ্রামের নুর মোঃ গাইনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩১), গড়েরকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩২), চৌবাড়ীয়া গ্রামের মোঃ মহিবার রহমানের ছেলে মোঃ মাহাবুবার রহমান (২৫), চৌবাড়ীয়া গ্রামের আলী বাদশা সরদারের ছেলে শফিকুল ইসলাম (৪৫), চৌবাড়ীয়া গ্রামের মৃত মাদার সরদারের ছেলে মজিবুর রহমান (৬০), এবং কাটিয়া গ্রামের শেখ আমিরুজ্জামানের ছেলে শেখ কামাল হোসেন (৫২)। গ্রেপ্তারকৃত সকল আসামি সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সকল আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28