আশুলিয়ায় ৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আখিল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান। এর আগে বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। আটককৃত সে সাভারের পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে আখিল ইসলাম (২৫) । তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় ব্রীজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানাধীন স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আশুলিয়ায় ৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

08 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com