চুয়াডাঙ্গায় বেপরোয়া বালুবাহী ট্রাকের তাণ্ডব, অল্পের জন্য প্রাণহানি এড়াল

আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক পৌনে ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৫ নম্বর ওয়ার্ডের কানাপুকুরসংলগ্ন রেল বাজার এলাকায় ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী মরহুম বাচ্চু মিয়া ও পারভেজদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোরের নীরবতা ভেঙে বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। অনেকেই ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। দুর্ঘটনাস্থলে ছুটে যান আশপাশের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বালুবাহী ট্রাকটির মালিক চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা ইসমাইল। ট্রাকটি কী কারণে নিয়ন্ত্রণ হারায়—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বাড়ির সীমানা প্রাচীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও বেপরোয়া যান চলাচল নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, ভোররাতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন, নইলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় বেপরোয়া বালুবাহী ট্রাকের তাণ্ডব, অল্পের জন্য প্রাণহানি এড়াল

08 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com