দামুড়হুদায় নির্বাচনী প্রচারণায় ‘ভোটের গাড়ি’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রচারণা চালানো‘ভোটের গাড়ি’ এখন চুয়াডাঙ্গার দামুড়হুদায়। ‘দেশের চাবি আপনার হাতে’- এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোটের গাড়ির মাধ্যমে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী হয়। প্রদর্শনীতে রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ যাত্রা শুরু করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় নুরুন্নীর মার্কেটের সামনে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলাচলকারী ও স্থানীয় দর্শনার্থীরা চলচ্চিত্র উপভোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দামুড়হুদায় ভোটের গাড়ির মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় নির্বাচনী প্রচারণায় ‘ভোটের গাড়ি’

06 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com