কুলাউড়ায় প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদোয়ান খান।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী।

দোয়া মাহফিলে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুলাউড়ায় প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

31 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com