সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, এক ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ: সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত গাড়ির জানালা দিয়ে যাত্রী আহসান হাবিবের মোবাইল ফোন ছিনিয়ে নেয় আবুল হাসান নামের এক ছিনতাইকারী। পরে স্থানীয়রা দ্রুত ডিবি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরে সেটি মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হাসান জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, এক ছিনতাইকারী গ্রেপ্তার

20 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com