কুয়াকাটায় ভ্রমণে এসে মদ্যপানে যুবকের মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে এবং সময়ের কণ্ঠস্বর থেকে জানা গেছে, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় ভ্রমণে এসে আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮নং কক্ষ ভাড়া নেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে এসে সাথে থাকা বন্ধুর অগোচরে রাতে মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন। তারা উন্নত চিকিৎসায় না গিয়ে পুনরায় হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে অবস্থার চরম অবনতি দেখে দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান, শনিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুয়াকাটায় ভ্রমণে এসে মদ্যপানে যুবকের মৃত্যু

29 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com