জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

মোঃমুনাইম হোসেন জীবননগর প্রতিনিধি ; চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ই জুন ২০২৫) বিকালে জীবননগর প্রেস ক্লাব মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মঈন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর উপজেলা শাখার সভাপতি শাহজামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘একজন সাংবাদিক সমাজের দর্পণ। একটা সমাজকে মানুষ কোন চেহারায় দেখবে একজন সাংবাদিকই তা তুলে ধরতে পারে। আর কেউ কিন্তু পারে না, কোনো রাজনীতিবিদও পারে না। সুতরাং সাংবাদিকদের দর্পণ হিসেবেই কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, জীবননগর প্রেস ক্লাবে কোনো চাঁদাবাজ ঢুকতে পারবে না। স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে আমরা জীবননগরকে প্রতিষ্ঠিত করতে চাই। এক্ষেত্রে আমরা সবধরনের সহযোগিতা করব।’

এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাকির আহমেদ শামীম, মিনাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সাংবাদিকবৃন্দ।

অনলাইন মিডিয়ার সভা শেষে প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদ। উল্লেখ্য, গত ১৬ই জুন জীবননগর প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

18 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com