সীমান্ত এলাকায় টিকটক করার সময় ভারতীয় বিএসএফ এর হাতে ২ কলেজ ছাত্র আটক

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দিয়ে ভারত সীমান্তে টিকটক করতে গিয়ে গতকাল সোমবার (১৬ জুন) দুই কলেজ ছাত্রকে আটক করেছে ভারতীয় বিএসএফ। পরবর্তীতে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার (১৭ জুন) সকালে আদালতে পাঠিয়েছে। আটককৃত কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। সে নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। সে সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র। বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে। কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই বাংলাদেশি ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীমান্ত এলাকায় টিকটক করার সময় ভারতীয় বিএসএফ এর হাতে ২ কলেজ ছাত্র আটক

18 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com