চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন 

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন

মোঃ রনি রজব  : চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা রোগী রয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৪ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৩ জন রোগী। তাদের মধ্যে পুরুষ ১৩ জন,মহিলা ১৪ জন এবং শিশু ৬ জন।

চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৪ জনে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন 

15 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com