পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আল আমিন জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন:।উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু।জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার।আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন।পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরছালিন হোসেন।এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

31 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com