জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ নেই

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ :: জয়পুরহাট জেলার কালাই উপজেলার হিমাইল গ্রাম থেকে মোছাঃ রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশু রদিয়া আক্তার স্থানীয় মোঃ আব্দুর রহমান ও তার সাবেক স্ত্রী মোছাঃ আরজিনা বেগমের একমাত্র কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ মে সকাল ১১:৩০ মিনিটের দিকে শিশুটি তার বাবার বাড়ি থেকে পার্শ্ববর্তী মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় রদিয়ার পরনে গোলাপি রঙের টপস, পায়জামা এবং পায়ে ছিল জুতা। শিশুটি শ্যামলা গায়ের রং ও হালকা-চিকন গঠনের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিনই শিশুটির মা কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া র‍্যাব-৩, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পেও অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির বাবা। এ ঘটনায় হিমাইল গ্রামের স্থানীয় দুই ব্যক্তি মোঃ মুনছুর রহমান ও মোঃ সবুজ হোসেন সাক্ষী হিসেবে জানিয়েছেন যে, তারা বিষয়টি অবগত রয়েছেন। শিশুটিকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবারের।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ নেই

28 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com