
আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ভালুকায় গতকাল শুক্রবার ১৬ মে ২৫ রাতে একটি কবরস্থানের পাঁচটি কবরের কঙ্কাল চুরির হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ শনিবার স্থানীয় লোকজন কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তাঁরা দেখেন, পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...









