[post-views]
জামালগঞ্জে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত পলাতক

মো. শাহীন আলম: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের একটি বাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মাসুদ রানা ও এএসআই মো. গোলাম কিবরিয়া ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দূর্লভপুর (মাঝপাড়া) এলাকার কাছম আলী (৩৫) এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৯.৩৭৫ লিটার পরিমাণের ২৩ বোতল AC BLACK ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,১২৫ টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাছম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জামালগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামালগঞ্জে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত পলাতক

17 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com