গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃ ত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পল্লী বিদ্যুতের পিলারের লাইন টানানোর অবস্থায় বিদ্যুতের পিলারে হাত লেগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আন্তরগত পূর্বব্রক্ষন গ্রামের সাজাহান বাবুর বাড়ির পিছনে হ্যাপি হাট লিঃ এর ডাইরেক্টর মেজবাউর রহমান অপুর লিজ নেওয়া আমের বাগানে নির্মানাধীন ঘরের কাজ করার জন্য ওয়েল্ডিং মিস্ত্রি আসলে বিদ্যুৎ লাইনের পিলারে হাত লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ভ্যান গাড়িতে করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রহমত পাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিন এর ছেলে শরিফুল ইসলাম। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি)মামলা প্রক্রিয়াধীন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃ ত্যু

11 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com