ফের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সহ সভাপতি হয়েছেন ছাত্রলীগ কর্মী।তিনি হলেন মোঃ রাফি আলী।তার বড় ভাই রোহান আলী ও জামবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। উপজেলার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মোহসিন আরাফাত সানি বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে এমন একজনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে যিনি ছাত্রলীগের কর্মী। কলেজ কমিটিতে তার পথ পাওয়া ছাত্রদলের জন্য চরম লজ্জার বিষয়। সংগঠনের আদর্শ ও নিয়ম নীতির লঙ্ঘন। তিনি আরো বলেন, যারা ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের কমিটিতে স্থান দিতে পারে তাদের ছাত্রদল করার অধিকার নেই। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে দূরত্ব তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন বলেন, কলেজ শাখা কমিটি করার জন্য স্থানীয় সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদের নিয়ে সাংগঠনিক টিম করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে আংশিক কমিটি দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাথে জরিত থাকার বিষটা ফেসবুকের মাধ্যমে অবগত হয়েছি। অভিযোগ আসলে সংশোধন করতে হবে। আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেব।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com