বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ আটক ৬ মাইক্রোবাস জব্দ

তরিকুল মোল্লা : বাগেরহাটের মোংলায় ঢাকগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে, ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জন মোংলা।

বুধবার (৮ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান এ কর্মকর্তা

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় ৬ জনকে আটক করা হয়। তাঁরা চোরাচালানকারী।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ আটক ৬ মাইক্রোবাস জব্দ

08 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com