বাগেরহাটের ক্ষুদ্রচাকশ্রী সার্বজনীন দূর্গা মন্দির কমিটির উদ্যোগে চার দলীয় হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত।

তরিকুল মোল্লা  : বাগেরহাট সদরের ক্ষুদ্রচাকশ্রী ঠাকুর বাড়ি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চার দলীয় বিশাল হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিজয় দশমীর রাতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেখ মতিয়ার রহমান বাবলা প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন। খেলায় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, ইউনিয়ন বিএনপি’র শেখ সাইফুজ্জামান বাবু, শেখ দিপু, খান গোলজার আলী, শেখ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-১ ব্যবধানে উত্তর সুগন্ধি আনসার স্পোটিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কররী যুব সংঘ। সাবেক ইউপি সদস্য খান গোলজার আলী উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলায় অনবদ্য পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ইয়াসিন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাটের ক্ষুদ্রচাকশ্রী সার্বজনীন দূর্গা মন্দির কমিটির উদ্যোগে চার দলীয় হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত।

12 October 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com