আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরা দেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেক্স: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজের ১০ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুই শিশু হলো, উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা (১০)।স্থানীয়দের সূত্রে জানা যায় শুক্রবার জুমার পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে দুই পরিবারের লোকজন। পরে রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদীতে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়। আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আঠারখাদা গ্রাম থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ মাথাভাঙা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরা দেহ উদ্ধার করা হয়েছে।

12 October 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com