বরিশালে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন সম্পন্ন

এম কে কামরুল ইসলাম  : বরিশালে বৃক্ষমেলার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগান কে কেন্দ্র করে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ৫ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল নগরীর বান্দরোডস্থ বেলস পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলস পার্ক প্রাঙ্গনে এই মেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।এসময় তিনি ফিতা কেটে, ফেস্টুন ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৃক্ষ রোপন ও মেলা সম্পর্কে বক্তব্য দেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা। এবারের মেলায় ৫০টি স্টল স্হান পেয়েছে।মেলার উদ্ভোধন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিদর্শনে আসে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বরিশালে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন সম্পন্ন

05 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com