চাঁপাইনবাবগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মুলহোতাসহ গ্রেফতার ৫জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, আরিফুল ইসলাম ভটা, তার স্ত্রী শারমিন আক্তার, তাদের ৩সহযোগি ইবরাহিম খলিল, ইউসুফ আলী ও শ্রী দিপক কর্মকার। এদের সকালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৩ জুলাই) দুপুরে সদর থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙ্গে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে।পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

13 July 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com