ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা প্রতিনিধির নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ

ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে।প্রতীদ্বন্দ্বী প্রার্থী খোকন মাহমুদ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।জানা যায় ১১ জুন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের দাতা সদেস্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন খোকন মাহমুদ ও মো:মাহাবুল আলম। প্রত্যক্ষদর্শী ও ভোটারদের ভাষ্য অনুসারে ৩ নং ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদার দলবল সহ বেলা ১২ টার দিকে তার পক্ষের প্রার্থী মো:মাহাবুল আলমের পক্ষে জাল ভোট দেন।এতে প্রিজাইডিং অফিসার তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ উঠে।ভরাডোবা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দারা জানান, সুষ্ঠু তদন্ত হলে নির্বাচনে অনিয়ম জালিয়াতি ও প্রভাব বিস্তারের ঘটনা প্রমাণিত হবে। তাই আমরা তদন্ত পূর্বক পুন:নির্বাচনের দাবি জানাচ্ছি।এই বিষয়ে ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদারের কাছে জানতে চাইলে উনাকে মুটো ফোনে পাওয়া যায় নি
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলী নুর খান বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতাকে তদন্তের নির্দেশ দেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা প্রতিনিধির নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ

12 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com