চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ০২ জুন ২০২৪ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম,পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অপরাধ বিষয়ক পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন । অফিসার-ফোর্সের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএমসহ সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

02 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com