নীলফামারীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

সারাদেশের ন‍্যায় নীলফামারীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

৬মে সোমবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের নির্দেশনায় এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু’র নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্বারকলিপিটি প্রদান করা হয়।

এসময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নীলফামারী জেলা শাখার  উপদেষ্টা ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, সহ সভাপতি গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক পরিবেশের জেলা প্রতিনিধি রানা আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি নুরল আমীন, প্রচার সম্পাদক দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি হারুন অর রশিদ,8 দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান মানিক, দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি হারুন উর রশিদ ও বিকেল বার্তার সুমন ইসলাম উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নীলফামারীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

06 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com