কম খরচে বেশি লাভের আশায় নীলফামারীতে বাড়ছে বাদামের চাষ

বেশি লাভের আশায় নীলফামারীতে বাড়ছে উচ্চ ফলনশীল চিনাবাদামের চাষ।

কম ঝুঁকি, ব্যাপক চাহিদা ও বাজারে ভালো দাম পাওয়ায় গতবারের তুলনায় চলতি মৌসুমে বেড়েছে বাদামের চাষ। কম খরচে বাদাম চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।
জানা যায় গত বছরের তুলনায় এবার বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। বেলে দো-আঁশ মাটিতে বাদামের চাষ ভালো হওয়ায় ডোমার, ডিমলা উপজেলায় ছড়িয়ে পরেছে বাদাম চাষ। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে তেমন শ্রম দিতে হয় না। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বাদামে রোগবালাই কম থাকায় কীটনাশক প্রয়োগের ঝামেলা কম। ফলন ভালো হতে মাঝে মধ্যে কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলেই ফসল ভালো হয়। বাজারে বাদামের ভালো দাম থাকায় গত কয়েক বছর ধরে বাদাম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা।

নীলফামারী জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার নীলফামারী জেলায় ৬টি উপজেলায় ১ হাজার ২০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৩৭৭ মেট্রিক টন।

কৃষি বিভাগ জানায়, বাদাম চাষের জন্য উপযোগী জেলার খালিচা চাপানী, ঝুনাগাছ চাপানী, বালাপাড়া, ঝাড়সিংশ্বর চর, তিস্তার চর, চিলমারীর ডাঙ্গা, বড় রাউতা, চিলাই, জলদান পাড়া, বগুড়ার ডাঙ্গা এবং ভোগডাবুড়ী সহ আরো কয়েকটি জায়গায় ।

কয়েকজন বাদাম চাষী বলেন আমরা বাদাম চাষ করে খুব লাভবান বাদাম চাষে বাড়তি কোন খরচ না হওয়ায় আমরা বাদাম চাষ করে থাকি আর বাদাম চাষে বিঘা প্রতি ১৪ থেকে ১৮ হাজার টাকা খরচ হলেও দাম পাওয়া যায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আর প্রতি বিঘা জমিতে বাদাম পাওয়া ১০ থেকে ১৪ মন।

তারা আরো বলেন চিলমারি, হাইব্রিড ও লরি জাতের বাদামের দাম কিছু টা বেশি আর বাদাম চাষের বীজ বপনের উপযুক্ত সময় ফাল্গুন মাস এবং বাদাম সংগ্রহ করার উপযুক্ত সময় জ্যৈষ্ঠ মাসের শেষের দিক
।তাই আমরা আশা করছি এবছর আমরা বাদামের দাম পাবো।

এবিষয়ে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাদামের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ। কৃষক আমন ও আলু ওঠানোর পর বাদাম চাষ করেন। বাদাম তুলে আমন ধান লাগানো হয়। বছরে জমিতে তিনটি ফসল চাষ করতে পারছেন কৃষকেরা। এতে কৃষক সবদিক দিয়ে লাভবান হচ্ছেন।’

এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘চিনাবাদাম একটি লাভজনক অর্থকরি ফসল। তাই কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিতে উপজেলা কৃষি উপ-সহকারী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কম খরচে বেশি লাভের আশায় নীলফামারীতে বাড়ছে বাদামের চাষ

27 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com