কুড়িগ্রামে বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামি এনামুল কে গ্রেফতার

কুড়িগ্রামে ২০ বোতল বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামি এনামুল’কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ এপ্রিল ২০২৪ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের চর বামনের গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এনামুল হক (৩২) এর বসতবাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের ৪ টি মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামি এনামুল কে গ্রেফতার

27 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com