কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (উলিপুর), সিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০২, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ১১ জন (কুড়িগ্রাম-০৩, উলিপুর-০১, নাগেশ্বরী-০২, ভূরুঙ্গামারী-০১, রৌমারী-০৪), পূর্বের মামলায় ০১ জন (ফুলবাড়ী), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ২০ জন আসামী গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার

17 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com