ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৩তম সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে
শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তেন আলোচনা সভার আয়োজন করা হয়। সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, নিজাম জোয়ার্দ্দার বাবলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান আল একরাম, নির্বাহী সদস্য ওমর আলী সোহাগ, সিনিয়র সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, কাজী আলি আহম্মেদ পিকুসহ অন্যান্যরা।সেসময় বক্তারা, দেশ সেরা সংবাদ ভিত্তিক টেলিভিশন সময় সংবাদের সাফল্য কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কতৃপক্ষকে
ধন্যবাদ জানান।পরিশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

17 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com