ববি ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নাল ভলিউম ৯ ইস্যু ১ ও ২, ২০২২ (Volume 9 Issue I & II, 2022) এবং ভলিউম ইস্যু ১ ও ২, ২০২৩ (Volume 10 Issue I & II, 2023) এর আনুষ্ঠানিক মােড়ক উন্মােচন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এই মোড়ক উন্মোচন করেন। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জার্নালের চিফ-এডিটর ড. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষা গবেষণায় উন্নয়নের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, জার্নালের এসোসিয়েট এডিটর, এডিটোরিয়াল বোর্ডের সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ববি ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

29 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com