
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ ।
আটককৃত মাদক কারবারী হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার মীর কাশেমের ছেলে শাহজাহান প্রকাশ লালু (২৪) । রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ শাহাদাত সিরাজী। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর ব্রিজ সংলগ্ন মসজিদের পূর্বপাশে প্রধান সড়কে পুলিশ অভিযান চালিয়ে শাহ জাহানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 375








