পল্লী মঙ্গল কর্মসুচীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ ও চশমা বিতরণ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এক দিন ব্যাপী বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসুচি পালন করা হয় ।

চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।মঙ্গলবার ১৯/০৩/২০২৪ ইং তারিখে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখা হয়।এই সময় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্হ অন্তত ৫০০ জন রোগী চিকিৎসা সেবা নিতে উপস্থিত হয়।

এদের মধ্যে ৪৫০ জনকে চিকিৎসা সেবা হিসেবে ওষুধ ও চশমা বিতরন করা হয়।
এসময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)এর পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ আবুল বাশার। কালিয়াকৈর উপজেলা শাখার
হিসাব রক্ষক মোঃ মজিবর রহমান।
পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)এর উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানের অঙ্গীকার, দেশের অসহায় ও দুস্হ মানুষকে বিনামুল্যে স্বাস্থসেবা ও ওষুধ বিতরণ করে দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এর মাধ্যমে অসহায় দুস্হ মানুষকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা।
প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) এর উদ্যোগে আমরা কালিয়াকৈর উপজেলায় ৪৫০ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ ও চশমা দিয়েছি।
আমাদের এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি চলমান থাকবে। পল্লীমঙ্গল স্বাস্থ্যসেবা কর্মসুচীর সংগঠনের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আরো অসহায় দুস্হ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন বলে তিনি জানান।
তিনি আরো জানান যে দেশের শত শত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আমাদের স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে কার্যক্রম সারা দেশে চলমান আছে। ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচীর কালিয়াকৈর উপজেলা শাখার কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পল্লী মঙ্গল কর্মসুচীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ ও চশমা বিতরণ।

20 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com