চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।উক্ত অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নেজামপুর ইউপির কার্তিকপুর গ্রাম এলাকায় পরিচালনা করা হয়। এতে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। সুবল রায় (৩৯), পিতা- শ্রী সগেন রায়, মাতা- শ্রীমতি আরতি, ২। মোঃ মতিউর রহমান (৪০), পিতা- মৃত ইমরান আলী, মাতা- মৃত মহকী বেগম, উভয়সাং-আমারোক, ৩। দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), পিতা- মৃত ভরত মাড্ডি,মাতা-ইলিসা মুর্মু, সাং-মায়েরা কার্তিকপুর, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, ৪। রুপচান রায় (৫৩), পিতা- মৃত মোহন লাল, মাতা- মৃত পাতানী, সাং- কার্তিকপুর বাসুগ্রাম, থানা-নাচোল, সর্বজেলা-চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে ১২৩০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

22 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com