কাউখালী ব্র্যাকের উদ্যোগে “বাল্য বিয়ে বন্ধে” স্বপ্ন সারথীদের আলোচনা সভা।

কাউখালী ব্র্যাকের উদ্যোগে “বাল্য বিয়ে বন্ধে” স্বপ্ন সারথীদের আলোচনা সভা।

কাউখালী (প্রতিনিধি) পিরোজপুর কাউখালী উপজেলায় ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে,১০ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকার সময়,”স্বপ্ন সারথীদের” নিয়ে বাল্য বিয়ে বন্ধে এক আলোচনা সভার আয়োজন হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জজ কোর্টের সিনিয়র সহকারি জজ মোঃ সুলতান মাহমুদ মিলন ও সহকারি জজ মোহাম্মদ আতিক উল্লা।এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোহেল শেখ, জেলা লিগ্যাল এইড অফিস পিরোজপুর, অ্যাড: কমল মুখার্জী জজ কোর্ট পিরোজপুর, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেপুটি ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, ইউপি সদস্য খাদিজা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন – মিঠুন দত্ত এসোসিয়েট অফিসার(সেলফ) কাউখালী। সভায় বক্তারা অল্প বয়সে বিয়ে ও সন্তানের মা হলে শারীরিক ও সামাজিক ক্ষতিগুলো তুলে ধরার পাশাপাশি, বাল্য বিয়ে বন্ধে সকলের অবস্থান থেকে প্রতিরোধ করা সহ প্রতিটি পরিবার তার মেয়েকে যেন ১৮ বছরের পূর্বে বিয়ে না দেয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যদি কেহ বাল্য বিয়ের সাথে জড়িত থাকে তাদেরও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে, সেই সাথে জাতীয় হট লাইন নম্বরে ফোন করে আইনি সহযোগিতা নিতে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কাউখালী ব্র্যাকের উদ্যোগে "বাল্য বিয়ে বন্ধে" স্বপ্ন সারথীদের আলোচনা সভা।

10 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com