ভালুকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে ১ জনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী সিডস্টোর ড্রাইভার পাড়া এলাকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে গিয়ে মোঃ লাল মিয়া (৫০) নামে এক যাত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোঃ লাল মিয়া শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরী কান্দা শেওড়াতলা গ্রামের আমজাদ আলী’র ছেলে।

জানা যায়, শুক্রবার (১২জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ গামী একটি সিএনজি উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করে এতে সিএনজিটি উল্টো যায় এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও একাধিক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। ভড়াডোবা হাইওয়ে পুলিশের (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভালুকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে ১ জনের মৃত্যু

12 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com