একটি নিখোঁজ সংবাদ

একটি নিখোঁজ সংবাদ


চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর দাসপাড়া, মুংলা ,দাসের ছেলের শ্রী রমেশ দাসের স্ত্রী শিউলী দাস, তার স্বামীর সাথে মনোমালিন্য হইলে বাড়ি থেকে নিখোঁজ হয় এবং পরবর্তীতে থানায় অভিযোগ।

গত ৮ বছর আগে শ্রী রমেশ দাসের সাথে ঝিনাইদহ শাকান্না ইউনিয়নে ত্রিমনি গ্রিলেপুল,গ্রামের শ্রী বিষু দাস ওরফে গুরাপদ, এর মেয়ে শিউলী দাসের(২৩),সাথে বিবাহ হয়। শ্রী রমেশ দাস(২৫), sftvnewsbd.com কে বলেন আমার বিবাহের পর থেকে যে কোন বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করে। এছাড়া গত ৫ মাস যাবৎ তার পিতা-মাতা ও তার ভাই অর্থাৎ বাকী বিবাদীদের কথামতো আমার সাথে খারাপ ব্যবহার করে এবং প্রায় সময় আমাকে কোন কিছু না বলে আমার বাড়ী থেকে পালিয়ে অজ্ঞাত জায়গায় চলে যায়। আমি এ বিষয়ে জিজ্ঞাস করলে আমার স্ত্রী শিউলী দাসও তার ভাই মা-বাবারা বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠাবে মর্মে হুমকিও ভয় ভীত দেখায়।

গত ১৬/১২/২০২৩ খ্রিঃ তারিখে
মনোমালিন্য হইলে সে যেকোনো সময় আমি বাড়ীতে না থাকায় সেই সুযোগে আমার বাড়ীতে থাকা স্বর্ণের কানের দুল ও নাকফুল এবং নগদ ১০,০০০/- টাকা নিয়ে আমার বাড়ী থেকে চলে যায়। আমি বাড়ীতে
এসে না পাইয়া অনেক জায়গায় খোঁজাখুঁজি করিয়া শেষ পর্যন্ত কোথাও পাই নাই। এই বিষয়ে আমার শশুর বাড়িতে মোবাইল ফোনে সংবাদ দিলে তারা বলে আমাদের বাড়িতে শিউলী,আসে নাই তাই আমি বাধ্য হয়ে বিষয়টি আমার পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করিয়া আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছি

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

একটি নিখোঁজ সংবাদ

01 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com