চমক দেখাচ্ছেন চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য  গণমানুষের নেতা দিলীপ কুমার আগরওয়ালা নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন ।

এবার দিলীপ কুমার আগরওয়ালা চমক দেখাবেন নির্বাচনী মাঠে।  তিনি বিপুল ভোটে জয় লাভ করবে এমনই প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারন ভোটাররা। এ আসনের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে, হাটে-বাজারে, চায়ের দোকানে, দলীয় নেতাকর্মীদের মাঝে সরব আলোচনা চলছে দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতীক নিয়ে ।

জানা গেছে তিনি বাড়ি বাড়ি গিয়ে যে জনসমর্থন সৃষ্টি করেছেন যা চোখে না দেখলে বোঝা যাবে না। দিলীপ কুমার আগরওয়ালার যে কোন পথসভা, কর্মী সমাবেশ, উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নেয়।   ভোটারা মনে করছেন এ আসনে হ্যামিলিয়নের বাঁশীওয়ালা হয়ে অবেহিলত এজনপদের হাল তিনিই ধরবেন।

বর্তমানে তার ব্যাপক জনপ্রিয়তা  তৈরী হয়েছে বলে জানা গেছে । দিলীপ কুমার আগরওয়ালার প্রতি সকল শ্রেনী পেশার মানুষের ভালবাসার মুল কারন তিনি কর্মী বান্ধব একজন মানুষ । ইতোমধ্যেই  তিনি পরোপকারী, তিনি গরীব দুঃখী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সকলের আস্থার একজন মানুষ হিসাবে পরিচিত লাভ করেছেন।  অনেকেই আদর করে বলেন দিলীপ কুমার আগরওয়ালা মানেই চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের স্বপ্নসারথি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা নেতাকে নিয়ে সকলেই আশাবাদী ।

দিলীপ কুমারের পক্ষে ব্যাপক জনসমাগম দেখে সবাই মুগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।  দিলীপ কুমার আগরওয়ালা তার কর্মী-সমর্থকদের নিয়ে পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ভোটের মাঠে জনগনকে দিচ্ছেন নানামুখী উন্নয়নের  প্রতিশ্রুতি। হাটে-মাঠে সর্বত্র এখন একটাই আলোচনা শেষ পর্যন্ত কার গলায় যাবে জয়ের মালা।

এবারের নির্বাচনী মাঠ জমিয়ে দিয়েছেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমারওয়ালা। তার সমর্থিত কর্মী বাহিনী ঈগল প্রতীক নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন। দিলীপ কুমারও বিভিন্ন উঠান বৈঠক, মিছিল ও পথসভায় অংশ নিচ্ছেন।

ভিড়ে ঠাসা এসব সভায় তিনি চুয়াডাঙ্গার উন্নয়ন ও দুর্নীতি নির্মূল করার ডাক দিয়েছেন। স্বচ্ছ রাজনীতিবিদ দিলীপ কুমারের আহবানে নড়েচড়ে বসেছেন সাধারণ ভোটাররা।  হাজারো সাধারণ মানুষ তার সভায় হাজির হচ্ছেন মিছিলে অংশ নিচ্ছেন।

এদিকে চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সিংহভাগই দিলীপ কুমারের পক্ষে প্রচারনার অংশ নিচ্ছেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানরাও প্রকাশ্য জনসভায় দিলীপ কুমারকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।

এ ছাড়াও উপজেলা যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলালীগ,  ছাত্রলীগের হাজারো নেতা- কর্মী তার পক্ষে গনসংযোগ করছেন।  ক্ষমতাসীন আওয়ামী লীগের সিংহভাগ নেতাই দিলীপ কুমারের পক্ষে প্রচারণা শুরু করায় জনস্রোত বাড়ছে তার সভা ও মিছিলে। ক্রমশে ভিড় বাড়ছে তার জনসংযোগ কর্মসূচীতে। অসংখ্য ভোটারদের সঙ্গে আলাপচারতায় একটি বিষয়ই উঠে এসেছে দিলীপ কুমার এমপি হলে এলাকার উন্নয়ন হবে। তিনি জানান আমি প্রথমত দীর্ঘ  বছর ধরে এই এলাকায় তিনি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাদান, দু:স্থদের সহায়তা, শিক্ষার্থীদের বেতন ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন। আমি এমপি হলে এ ধরনের সেবার পরিধি আরো বাড়বে। সাধারন মানুষ আরো বলছেন আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন ব্যক্তি।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিবদের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ও গভীর সখ্যতা রয়েছে। সর্বোপরি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন সৈনিক।  তিনি এমপি হলে দল ও সরকারের সঙ্গে থাকা সুসম্পর্ক কাজে লাগিয়ে এলাকার জন্য বড় বড় প্রকল্প নিয়ে আসতে পারবেন। ফলে গত ১৫ বছরে এ আসনে যে উন্নয়ন স্থবিরতা সৃষ্টি হয়েছে তার অবসান ঘটবে।

ভোটাররা বলছেন দিলীপ কুমার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্যের পরিসর বাড়বে। ফলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। সর্বোপরি দিলীপ কুমার আগরওয়ালা এমপি হলে টির আর, কাবিখাসহ সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পে কোন দুর্নীতি ও আর্থিক নয়-ছয় হবে না।

বন্ধ হবে চাঁদাবজি, টেন্ডারবাজি ও মাস্তানি।  এর সুফল পাবেন দরিদ্র মানুষ। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও বলছেন দিলীপ কুমার এমপি হলে এলাকাবাসী উপকৃত হবেন। এটা বুঝেই তার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে।

প্রশাসন নিরপেক্ষ থাকলে এবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদে পা রাখবেন তিনি এ কথা জানিয়েছেন তার কর্মী সমর্থকরা।

 

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চমক দেখাচ্ছেন চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা

01 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com