চমক দেখাচ্ছেন চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ রাজ্জাক খান

চুয়াডাঙ্গা -১ আসনে নির্বাচনী লড়াই জমিয়ে দিয়েছেন ফ্রিজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবং
মিনিষ্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফ বি সি সি আইয়ের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ। স্থানীয় ভোটাররা বলছেন, গুরুত্বপূর্ণ এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছেলুন জোয়ার্দারকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততো ফ্রিজ প্রতীকের পক্ষে জনসমাগম বাড়ছে বলে ভোটারদের কাছ থেকে জানা গেছে। হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে, অলি-গলিতে সর্বত্র বিরামহীন প্রচারনা চালিয়ে যাচ্ছেন এম এ রাজ্জাক খান রাজ ও তার কর্মী-সমর্থকরা। চুয়াডাঙ্গার উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি গ্রামের পর গ্রাম ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের দুয়ারে যাচ্ছেন দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

ছোট ছোট অসংখ্য পথসভা, উঠোন বৈঠক ও কর্মী সমাবেশে এম এ রাজ্জাক খানের
দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা ওই আসনের ভোটারদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। ফলে তার প্রচার সভায় হাজার হাজার জনতা ভিড় করছেন। তার দেওয়া বক্তব্য নিয়ে চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষকরে তরুন প্রজন্মের ভোটাররা তার কর্মসূচীতে ব্যাপকভাবে ভিড় জমাচ্ছেন বলে জানা গেছে। তবে ব্যাপক জনপ্রিয়তা ও ভোটের মাঠে এগিয়ে যাওয়ায়
এম এ রাজ্জাক খান বলেন , চুয়াডাঙ্গার উন্নয়নের স্বার্থে ভোটারদের ভীত হওয়া যাবে না। যত বাধাই আসুক বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে।

চুয়াডাঙ্গা -১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকে
রাজ্জাক খানের ও তার সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।

উপজেলা সেচ্ছাসেবক লীগ উপজেলা যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের বড় অংশই ফ্রিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট চাচ্ছেন। এসব কর্মসূচীতে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে
এম এ রাজ্জাক খানের নাম মুখে মুখে ছড়িয়ে পড়েছে। আলমডাঙ্গা শহর, আল তায়েবা মোড়, উপজেলার খাসকররা, জামজামিসহ বিভিন্ন ইউনিয়নে অবিরাম গণসংযোগ চলছে।

এছাড়া চুয়াডাঙ্গা শহর, আলমডাংগা, পৌরসভা, চুয়াডাঙ্গা পৌরসভা, খাদিমপুর, শঙ্করচন্দ্র,নতুন ভান্ডারদহ,সাতগাছি মাজেরপাড়া,মাথালডাঙ্গা ইউনিয়ন,ডাউকি, বেলগাছি,নগর বোয়ালিয়াসহ আলমডাঙ্গা উপজেলার সমস্ত গ্রাম, পাড়ায় পৌঁছে যাচ্ছেন এম এ রাজ্জাক খান,
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এসব এলাকায় ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। ফলে জমে উঠেছে নির্বাচনী মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন ভোটাররা। এতে প্রার্থীদের অতীত কর্মকান্ড ও প্রতিশ্রুতির বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা ।

তবে ভোটারদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জানা গেছে, ভোটাররা ফ্রিজ

প্রতীকের দিকে ঝুঁকছেন। কারণ রাজ্জাক খানের মার্জিত প্রচারণা ও বাস্তসম্মত উন্নয়ন পরিকল্পনায় ভোটাররা আস্থা খুঁজে পাচ্ছেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাধারন ভোটাররা

ফ্রিজ প্রতীকে ঝুঁকে পড়ছেন বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে। এসব কারণে ফ্রিজের প্রার্থীর কর্মসূচীতে ভিড় উপচে পড়ছে।

এসব কর্মসূচীতে চুয়াডাঙ্গা-১ আসনের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের অধিকাংশেআওয়ামী লীগ নেতা অংশ নিচ্ছেন।

 

 

 

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চমক দেখাচ্ছেন চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ রাজ্জাক খান

01 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com