কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে, কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, পৌর কাউন্সিলর আহাদ আলী, খাত্তাব মোল্লা, আবুল কাশেম, মোয়াজ্জোম হোসেন, আমিনুল ইসলাম, মাসুম আলী, নাজমা বেগম, শাহনাজ বেগমসহ সাধারন ভোটার, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীবৃন্দ। সভায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

এসময় গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আমরা সবাই তাদের সফল হতে দিবো না। ভোট আপনাদের অধিকার, এই অধিকার নষ্ট হতে দিবেন না। কেউ ভয় পাবেন না, কেউ ভয় দেখাতে পারবে না। মাঠে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ সকল আইনশৃঙ্খলাবাহিনী থাকবে। আমরা অপনারা মিলে উৎসব মুখর নির্বাচন করতে চাই।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সুষ্ঠ নিরপেক্ষ ভয়ভীতিহীন নির্বাচন হবে। আর কোনো পুলিশ ও প্রশাসন ভয়ের কারণ হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এমন কি তাদের চাকরিও চলে যেতে পারে। তাই আপনারা নির্ভয়ে উৎসবের সঙ্গে, স্ব স্ব কেন্দ্রে এসে ভোট দিবেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

27 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com