জাতীয় পার্টি মনোনীত খুলনা ১ আসনের প্রার্থী হাসানুর রশিদ গণমাধ্যম কর্মীদের মুখোমুখি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ আসনের জাপা মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী কাজী হাসানুর রশিদ বুধবার দুপুরে বটিয়াঘাটা উপজেলা পরিষদের সামনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় তিনি বলেন,আমি নির্বাচিত হলে খুলনা ১ আসনকে মডেল হিসেবে গড়ো তুলবো। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বটিয়াঘাটা শাখার সভাপতি ইমরান হোসেন সুমন,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক সোহরাব মুন্সি,সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক কাজি আতিক, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, সাংবাদিক অজিত কুমার রায়,সাংবাদিক অরুপ জদ্দার প্রমুখ। জাপার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে তিনি বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান এর সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জাতীয় পার্টি মনোনীত খুলনা ১ আসনের প্রার্থী হাসানুর রশিদ গণমাধ্যম কর্মীদের মুখোমুখি

20 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com